প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার নতুন আশঙ্কার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এই ঘটনার পরপরই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
মঙ্গলবার হুতিরা দাবি করে, তারা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে শোধনাগারে হামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শোধনাগারটির দৈনিক তেল পরিশোধন সক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এই স্থাপনাটিতে হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে আলোচনা এগোনোর খবর শোনার পর সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসে। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার কমে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৮৮ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম কমে ৯৯ দশমিক ৯০ ডলারে স্থির হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন