প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির দুটি রাজ্যের নির্বাচনে সম্প্রতি চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ব্যাপকভাবে পরাজিত হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে মের্জ ‘বিপর্যয়’ হিসেবে স্বীকার করেছেন। তবে, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেননি এবং ক্ষমতা ধরে রাখার বিষয়ে অনড় রয়েছেন।
সিডিইউয়ের এই ব্যাপক পরাজয়ের পর বর্তমান চ্যান্সেলরের নেতৃত্বের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। মেকলেনবুর্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়া রাজ্যে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) প্রায় ৩৮.২ শতাংশ ভোট পেয়ে উল্লেখযোগ্য জয়লাভ করেছে। অন্যদিকে, মের্জের দল মাত্র ৪.৯ শতাংশ ভোট পেয়েছে। জার্মানির আইন অনুযায়ী, পার্লামেন্টে আসন পেতে ন্যূনতম ৫% ভোট প্রয়োজন। খবর দ্য গার্ডিয়ান।
এই পরাজয়ের ফলে, জার্মানির ৭৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিডিইউ কোনো রাজ্যের সংসদ থেকে পুরোপুরি বাদ পড়েছে।
রাজধানী বার্লিনে কট্টর বামপন্থি দল ডি লিংক ২৫.৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে। এখানে মের্জের দলও বড় ধাক্কা খেয়ে মাত্র ১৯ শতাংশ ভোটে নেমে এসেছে, যা তাদের পূর্বের সমর্থনের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম।
ভোটের ফলাফল প্রকাশের পরপরই বার্লিনে এক জরুরি সংবাদ সম্মেলনে ফ্রিডরিখ মের্জ স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি চ্যান্সেলর পদ ছাড়ছেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন