প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া দাবি করেছে যে, রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে মস্কো ও আশপাশের এলাকায়। এই হামলার কারণে রাজধানীর বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। খবরটি এসেছে আনাদোলুর থেকে।
বুধবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের প্রায় ২০টি অঞ্চল এবং ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে যুক্ত এলাকায় রাতভর এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এই কাজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, রাতের অভিযানে ৯০২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়। তিনি টেলিগ্রামে একটি পোস্টে উল্লেখ করেন, এটি সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি।
এই হামলার প্রভাব মস্কোর বিমান চলাচলেও পড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভনুকোভো বিমানবন্দরে আট ঘণ্টার বেশি সময় ধরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, একই রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকা ও খারকিভ অঞ্চলের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, এসব হামলায় দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহৃত হয়েছে।
রুশ কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলো সামরিক কাজে ব্যবহৃত হতো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন