প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিশুসন্তানসহ ভারত থেকে পালিয়ে যাওয়া এক রুশ নাগরিকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির সাকেত আদালতকে এই তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ।
পুলিশ আদালতে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) জমা দিয়েছে, যা ভারতীয় এক নাগরিককে বিয়ে করা ওই রুশ নারীর বিরুদ্ধে করা মামলার বিষয়বস্তু।
দিল্লি পুলিশ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই রুশ নাগরিক ভিক্টোরিয়া বসুর প্রত্যর্পণের জন্য অনুরোধ করা হয়েছে।
২০১৭ সালে সৈকত বসুর সঙ্গে ভিক্টোরিয়ার বিয়ে হয়। তাদের সন্তান ২০২০ সালের ২৯ অক্টোবর জন্মগ্রহণ করে। এই দম্পতির সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধের কারণে ২০২৫ সালে ডিফেন্স কলোনি থানায় একটি এফআইআর দায়ের করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৈকতকে অবহিত না করেই ২০২৩ সালের ১৩ মার্চ ভিক্টোরিয়া তার মাকে নিয়ে বাড়ি থেকে চলে যান এবং সন্তানকে ফেলে দেন। পরবর্তীতে তিনি ওই সন্তানের একচ্ছত্র অভিভাবকত্ব চেয়ে আদালতে আবেদন করেন।
পুলিশ আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়ে জানিয়েছে, সৈকতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে করা মামলার মূল অভিযুক্ত ভিক্টোরিয়া বসুকে খুঁজে বের করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোর ভারতীয় দূতাবাসে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।
এছাড়া, মূল অভিযুক্ত ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে ইন্টারপোলের একটি রেড কর্নার নোটিশও জারি করা হয়েছে।
পুলিশ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগকারীর জমা দেওয়া নথিপত্রগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন