প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রেঞ্চ ওপেনে একটি বিরল ঘটনা ঘটেছে। গ্র্যান্ড স্লামের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সেমিফাইনালে দুই ইতালিয়ান টেনিস খেলোয়াড়ের মুখোমুখির হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। অসুস্থতার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান মাতেও আরনালদি। ফলে তিনি কোর্টে না নেমেই ফাইনালে জায়গা করে নিয়েছেন তার প্রতিপক্ষ ফ্লাভিও কোবোলি।
এতদিন পরেও আলোচনায় জায়গা করে নেওয়া কোবোলির জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রোববারের (৭ জুন) ফাইনালে কোবোলির প্রতিপক্ষ হিসেবে জার্মান তারকা আলেকসান্দার জভেরভ জনসমক্ষে আসবেন।
আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন আরনালদি। সেমিফাইনাল শুরু হওয়ার মাত্র ২০ মিনিট আগে তিনি নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এরপর আরনালদি ও কোবোলি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংক্রমণের ঝুঁকি এড়াতে তারা প্রশ্নের উত্তর দিতে টেবিলের দুই প্রান্তে বসেছিলেন।
২৫ বছর বয়সী আরনালদি জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতের দিকে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। রাত প্রায় একটার দিকে তীব্র পেটব্যথা নিয়ে তার ঘুম ভেঙে যায়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
আরনালদি বলেন, "আমি চেষ্টা করেছিলাম কোর্টে নামতে পারি কি না। কিন্তু যতবার উঠে দাঁড়াচ্ছি, ততবারই মাথা ঘুরছে। তাই এটাই সঠিক সিদ্ধান্ত ছিল।"
বিশ্ব র্যাঙ্কিংয়ের ১০৪ নম্বরে থাকা আরনালদি আগেও কখনো কোনো গ্র্যান্ড স্লামে চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি। এবারই প্রথম তিনি সেমিফাইনালে এসে আলোচনায় আসেন, তবে অসুস্থতা তার স্বপ্নের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, ম্যাচ না খেলেই ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছে গেছেন ফ্লাভিও কোবোলি। তিনি এখন ফাইনালে আলেকসান্দার জভেরভকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন