প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের অভয়নগরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভয়নগর থানার ওসি মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), উপজেলার সরখোলা গ্রামের মৃত মোকসেদ আলী ফারাজীর ছেলে রাশেদুল হক রাসু (৫২) এবং পাইকপাড়া গ্রামের শেখ আকবর হোসেনের ছেলে রিয়াজ শেখ (৩২)।
মোহাম্মদ মহিদুল ইসলাম প্রেমবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে, রাশেদুল হক রাসু আওয়ামী লীগের সদস্য এবং রিয়াজ শেখ বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অভয়নগর থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগসহ ছাত্রলীগের তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন