প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দাম্পত্য কলহের কারণে রাজধানীর বনশ্রীতে সাড়ে চার বছর বয়সী একটি মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মা মেহেরুন নেছাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৯ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ রিমান্ডের এই আদেশ প্রদান করেন।
এ তথ্য জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মমিনুল ইসলাম।
গত মঙ্গলবার বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আসফিয়া জাহান নূর নামের ওই শিশুটির হত্যা সংঘটিত হয়। এই ঘটনায় শিশুটির বাবা আশরাফুল হক রামপুরা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে রাত সাড়ে ৮ টার দিকে মেহেরুন নেছাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই শাহাদাত হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এসআই মমিনুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। পরে আদালত আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।’
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল ও মেহেরুন। তাদের সংসারে আসফিয়ার জন্ম হয় এবং তারা রামপুরার বনশ্রী এলাকায় ভাড়া থাকেন। গত দেড়/দুই মাস ধরে মেহেরুন আশরাফুলকে জানায় যে, সে সংসার করতে চায় না এবং ডিভোর্সের জন্য চাপ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা সমাধানের চেষ্টা করেন, কিন্তু মেহেরুনের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করে।
মঙ্গলবার প্রতিদিনের মতো পল্টন পলওয়েল মার্কেটে কাজে যান আশরাফুল। বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরুন আশরাফুলকে ভয়েজ ম্যাসেজ পাঠায়, যেখানে সে জানায় যে, মেয়েকে সে মেরে ফেলেছে। মেহেরুন নিজেকে মেরে ফেলার কথাও জানায়, যাতে আশরাফুলকে ফাঁসানো যায়। এরপর আশরাফুল মেহেরুনের ভাই সিজান শেখকে বিষয়টি জানিয়ে তাকে বাসায় পাঠান। বাসায় গিয়ে সিজান আশরাফুলকে আসফিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে পুলিশ নিয়ে বাসায় যান আশরাফুল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন