প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাশ্মীরের শীর্ষ ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন, যা ফিলিস্তিন ও লেবাননের জনগণের ওপর হামলা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এসেছে। তিনি একটি প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই উদ্দেশ্যে।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিন, লেবাননসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এবং ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া নিয়ে আলোচনা করা হয়। ভারত সফরের সময় ব্রিকস সম্মেলনে অংশ নিতে আসা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া, ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিওও বৈঠকে অংশগ্রহণ করেন।
রোববার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মিরওয়াইজ উমর ফারুক বলেন, "বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্যই সবচেয়ে বড় সুরক্ষা।" তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধ ও সাম্প্রদায়িক বিভেদ যেন মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে না পারে।
বৈঠকে কাশ্মীরের শিয়া নেতা আগা সৈয়দ হাসান মুসাভি ও ইমরান রেজা আনসারিও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ আহ্বান জানায়।
ওমর ফারুক বলেন, "সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না।" তিনি উল্লেখ করেন, এগিয়ে যাওয়ার পথ হলো সংলাপ, কূটনীতি, এবং পারস্পরিক সম্পৃক্ততা।
তিনি আরও জানান, ইরান ও কাশ্মীরের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
এ সম্পর্কের প্রতীক হিসেবে তিনি ইরানের প্রেসিডেন্টকে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদের আখরোট কাঠের তৈরি একটি বিশেষ শিল্পকলা উপহার দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন