প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতের হামলায় এক স্কুল শিক্ষকসহ ৩ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁদের সাথে থাকা মোবাইল ও টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত ২ নভেম্বর সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা থেকে শহরের দড়ি চণ্ডিবের যাওয়ার পথে খালপাড় এলাকায় এই ডাকাতের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন— গোছামারা এলাকার সবুজ মিয়া, স্কুল শিক্ষক শাহপরান ও স্থানীয় দোকানি শামীম মিয়া।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, দড়ি চণ্ডিবের মুর্শিদ মুজিব হাইস্কুল থেকে গোছামারা কবরস্থান পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে প্রায়ই এ ধরনের ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সড়কটিতে নিরাপত্তা জোরদার করে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হোক, যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
এ বিষয়ে ভুক্তভোগী সবুজ মিয়া বলেন, আমি আমার বন্ধু স্কুল শিক্ষক শাহপরানকে মোটরসাইকেলে করে বাড়িতে এগিয়ে দিতে যাচ্ছিলাম। সাথে আমার আরেক বন্ধু শামীম ছিল। আমাদের বাড়ির পাশেই যে ডাকাতদল হামলা করবে, তা আমাদের বিশ্বাস হয়নি। ডাকাতদল আমাদের দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় আমি মোটরসাইকেল নিয়ে খাদে পড়ে যাই। ডাকাতদল আমাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। আমিসহ আমরা তিনজনই আহত হয়েছি। পরে স্থানীয়দের সহায়তায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিই।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি লোকমুখে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন