প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একদিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।
এর আগে, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
সফরকালে, প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।
এছাড়া, তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে লালমনিরহাট সফর করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন