প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি শোক বার্তা প্রকাশ করেন। তিনি বলেন, “শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা মারহুমের আত্মাকে তাঁর অসীম রহমতে ধন্য করুন ও তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ কষ্ট সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।”
উল্লেখ্য, সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দুবাইয়ের রুলারস কোর্ট আমিরাতজুড়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করেছে। শোক পালনকালীন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ নিজ নিজ বার্তা ও প্রার্থনায় মারহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন