প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ।
রোববার (২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে পুলিশ উদ্ধার করে ওই গৃহবধূর মরদেহ।
পুলিশ জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু সন্তান চিৎকার করতে থাকে।
স্থানীয়রা বাড়ির মালিককে বিষয়টি জানালে ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করে।
এ সময় পাশের কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের লাশ উদ্ধার করে পুলিশ।
তবে নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন সকাল থেকে পলাতক রয়েছে। তারা প্রায় এক মাস ধরে এই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন