প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর প্রাক্কালে পূর্ব থানা গেটে 'জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে তিন নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদ। তাঁরা সবাই ৪৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান মতিনের (৪৫) স্বজন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার মূলফটকের সামনে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ২৯ আগস্ট রাত সাড়ে ১২টায় পুলিশি অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশন ৪৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান মতিনকে গ্রেফতার করে। পরে থানায় আইনী প্রক্রিয়া শেষে রবিবার দুপুর দুইটার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো জন্য গাড়িতে উঠান এসময় থানার মূলফটকের সামনে দাঁড়িয়ে শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদসহ আরও বেশ কয়েকজন 'জয় বাংলা, ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করে এবং অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মােহাম্মদ মাকছুদুল আলম বলেন, স্লোগান শোনে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পাচঁজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা শেষে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন