প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী শহরে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া আটটি ক্রিকেটারদের লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে লাগেজগুলো উদ্ধার করে।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটককৃত ব্যক্তিরা পেশাদার অপরাধী। তাদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায় অবস্থিত। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির অভিজ্ঞতা তাদের রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি করে তারা।
তবে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেননি। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তারা জেলা ডিবি কার্যালয়ে যান। সেখানে আটক পাঁচজনকে দেখেছেন তারা। আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ক্রিকেটারদের লাগেজে থাকা পোশাক পরিধান করেছিলেন। আবার কেউ কেউ লাগেজে পাওয়া দামি সুগন্ধিও ব্যবহার করেছেন।
তিনি আরও জানান, ক্রিকেটারদের লাগেজে থাকা প্রায় সব মালামালই উদ্ধার করা হয়েছে। তবে একজন ক্রিকেটারের লাগেজে থাকা তিন লাখ টাকা এখনও পাওয়া যায়নি। ওই টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ডিবি পুলিশ তাদের জানিয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহীতে ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ বিসিবির একটি কাভার্ড ভ্যানে করে ঢাকা থেকে রাজশাহীতে আনা হচ্ছিল।
বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে চুরি হওয়া লাগেজ উদ্ধারে অভিযান শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন