প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার থেকে চট্টগ্রামের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, মো. জিয়াবুল হককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায় যে, ১০ আগস্ট মধ্যরাতে কক্সবাজার জেলা সদরের হোটেল-মোটেল জোনের সামনে 'বাগান বাড়ি রেস্তোরাঁ'র এলাকায় র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-০৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জিয়াবুল হক (৫০)-কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি জিয়াবুল হক (৫০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের (কেন্দ্রীয় কবরস্থানের পাশে) রহমত উল্লাহর ছেলে।
জিয়াবুল হকের বিরুদ্ধে সিএমপি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানায় ২০০৯ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
মামলায় সাজা ঘোষণার পর থেকে আসামি জিয়াবুল হক আত্মগোপনে চলে যান। এর পর র্যাব-১৫ সদর ব্যাটালিয়ন এবং র্যাব-০৭ চট্টগ্রাম (সিপিএসসি)-এর একটি চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, আইনের হাত থেকে বাঁচতে চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় আত্মগোপন করেছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন