প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধা, ১৫ আগস্ট ২০২৬ : জেলার সদর উপজেলায় আজ একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমাইয়া আক্তার মারুফা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের সময় সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আক্তার মারুফা গাইবান্ধা পৌর শহরের থানাপাড়ার ছামিউল ইসলামের মেয়ে। সুমাইয়া ওই এলাকার কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী গ্রামে শিশুটি তার নানার বাড়িতে মা’র সাথে বেড়াতে গিয়েছিল। শনিবার দুপুর ১২টার দিকে, আরো কয়েজন সহ পুকুরে গোসল করতে নামে সুমাইয়া আক্তার মারুফা। একপর্যায়ে পানিতে ডুবে যাওয়ায় সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী ওই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খবরটি নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন