প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভোটের রায় বাস্তবায়ন না হলে হরতাল, অবরোধ, ধর্মঘট ও ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘নতুন সরকার গঠিত হয়েছে, তাদেরকে সুবুদ্ধি উদয়ের জন্য সময় দিচ্ছি। যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের কমিটমেন্ট তাদেরই দেওয়া হয়েছে এবং ঐকমত্য কমিশনে তাদের প্রতিনিধি ছিল। এছাড়া ৩১টি বিষয়ে তারা পরস্পর একমত হয়েছে। গণভোটের প্রস্তাব সালাউদ্দিন সাহেব নিজেই দিয়েছেন। সুতরাং তারা নিজেদের সাথে যে মুনাফিকিগুলো করছে, এই মুনাফিকি থেকে ফেরত আসবে কিনা সেই জন্য আমরা কিছুটা অপেক্ষা করছি। যদি না আসে, যে ভাষায় কথা বললে, যে আচরণ করলে তারা লাইনে আসবে, সেই আচরণের দিকে আমাদেরকে যেতে বাধ্য করা হলে জনতাকে সাথে নিয়ে, ছাত্র-জনতাকে সাথে নিয়ে আমরা সেদিকেই যাব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইবির গুম হওয়া দুই শিবির নেতার বিষয়ে তিনি বলেন, আমরা সেভারেল টাইম ট্রাইবুনালে মামলা করেছি। অভিযোগ দায়ের করেছি, স্পেসিফিক ভাবে খোঁজ নেয়ার জন্য বারবার প্রশাসনকে বলছি, সংবাদ সম্মেলন করেছি। গত নিখোঁজ হওয়ার দিনটি উপলক্ষে পরিবার-পরিজনকে নিয়ে আমরা টিএসসিতে প্রোগ্রাম করে দাবি জানিয়েছি, মামলা করেছি, মামলা রিভিউ নিচ্ছি। কিন্তু সরকার, প্রশাসন কোনো সদুত্তর দিতে পারছে না। র্যাব এটা গুম করেছে এটা মোটামুটি স্পষ্ট, তারা জীবিত আছেন না মারা গিয়েছেন সে সম্বন্ধে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কোনো কিছুই বলেননি।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, ইবির আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সংগঠনটির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলামসহ অন্যান্যরা। ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন