প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আমেরিকার বিভিন্ন স্থানে একের পর এক কনসার্টে দর্শকদের মাতিয়ে বিশ্বসংগীতের জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তাদের ‘অ্যারিরাং’ বিশ্ব সফরের এই পর্বটি শেষ করেছে। পাঁচটি দেশের পাঁচটি শহরে মোট ১৪টি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে দলটির পক্ষ থেকে। প্রতিটি কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়। এসব আয়োজনে দর্শক উপস্থিতি ছিল ৮ লাখ ৫৩ হাজার।
বিটিএসের দক্ষিণ আমেরিকা সফর শুরু হয়েছিল ২ অক্টোবর কলম্বিয়ার বোগোতা থেকে। এরপর পেরুর লিমা, চিলির সান্তিয়াগো ও আর্জেন্টিনার বুয়েনস এইরেস হয়ে দলটি ব্রাজিলে পৌঁছায়। তাদের এই সফর শেষ হয় ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে তিনটি কনসার্টের মাধ্যমে।
কনসার্টগুলোতে নতুন অ্যালবাম ‘অ্যারিরাং’-এর গান পরিবেশনের পাশাপাশি ভক্তদের জন্য ছিল পুরোনো জনপ্রিয় গানগুলো। দর্শকরা ‘ফেক লাভ’, ‘নট টুডে’, ‘মাইক ড্রপ’, ‘ফায়ার’, ‘আইডল’, ‘বাটার’ ও ‘ডাইনামাইট’-এর মতো গানে মেতে ওঠেন। মঞ্চে সদস্যদের পোশাকেও ছিল বিশেষ আকর্ষণ। ব্রাজিলের ফুটবল জার্সি পরে পারফর্ম করেন তারা। জিন ও আরএমের মাথায় দেখা যায় দেশটির আদিবাসীদের ঐতিহ্যবাহী পালকের মুকুট।
এই সফর সংগীতের আয়োজনের বাইরেও স্থানীয় শহরগুলোর অর্থনীতি ও পর্যটনে বড় প্রভাব ফেলেছে। বোগোতায় গত বছরের একই সময়ের তুলনায় ফ্লাইট বুকিং বেড়েছে ৪৬ দশমিক ৬ শতাংশ। লিমায় কনসার্টের দিন রাইড শেয়ারিং সেবার চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ গুণ বেড়ে ৪৮ গুণে পৌঁছায়। অন্যদিকে সান্তিয়াগোতে আবাসন খোঁজার হার বেড়েছে প্রায় ২০০ শতাংশ।
বিটিএসের প্রতি ভালোবাসার স্বীকৃতি হিসেবে কিছু শহরে দলটিকে সম্মানিত অতিথি ঘোষণা করা হয়েছে। বোগোতা ও বুয়েনস এইরেসে বিটিএসকে সম্মানিত অতিথি হিসেবে ঘোষণা করা হয়। সান্তিয়াগোতে সাময়িকভাবে একটি সড়কের নাম রাখা হয়েছে ‘অ্যাভেনিদা বিটিএস’। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও দলটির প্রতীকী বেগুনি রঙে আলোকিত করা হয়।
দক্ষিণ আমেরিকার ভক্তদের ভালোবাসায় মুগ্ধ বিটিএস সদস্যরা আবার ফিরে আসার প্রত্যাশা জানিয়েছেন। সফর শেষে দলটি এবার এশিয়া ও অস্ট্রেলিয়ায় কনসার্ট করবে। আগামী ১৯ নভেম্বর তাইওয়ানের কাওশিয়ুংয়ে শুরু হবে এই পর্ব। এরপর থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পারফর্ম করার পরিকল্পনা রয়েছে তাদের। আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতেও কনসার্ট করবে বিটিএস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন