প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে রেকর্ডসংখ্যক ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছেছেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ১০টি ছোট নৌকায় করে তারা চ্যানেল পাড়ি দেন।
এই ২৩ সেপ্টেম্বরের সংখ্যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর যথাক্রমে ১৫০ ও ১৫৪ জন তিনটি করে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেন। উল্লেখ্য, এর আগে টানা পাঁচ দিন কোনো ছোট নৌকায় পারাপারের ঘটনা নথিভুক্ত হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন মোট ১৮ হাজার ৫৬৫ জন। একই সময়ে ২০২২ সালে এই সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে আগমন ৪২ শতাংশ কমেছে। এই সংখ্যা সরকারি কার্যক্রমভিত্তিক প্রাথমিক তথ্য এবং পরবর্তীতে সংশোধিত হতে পারে।
২৩ সেপ্টেম্বরের আগমন গত বছরের ২০ ডিসেম্বরের পর একদিনে সর্বোচ্চ। ওই দিন ৮০৩ জন ১৩টি ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন।
তবে একদিনে সবচেয়ে বেশি ছোট নৌকায় আগমনের রেকর্ড এখনো ২০২২ সালের ৩ সেপ্টেম্বরের। ওই দিন ১ হাজার ৩০৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।
ইংলিশ চ্যানেল বিশ্বের ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ নৌপথগুলোর একটি। আবহাওয়া উষ্ণ এবং সমুদ্র তুলনামূলক শান্ত থাকলে ছোট নৌকায় পারাপারের ঘটনা সাধারণত বেড়ে যায়।
যুক্তরাজ্যের লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল বিবিসি রেডিওকে বলেন, ছোট নৌকায় পারাপার কমাতে সরকার অতিরিক্ত সম্পদ ও নতুন আইনসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তাঁর দাবি, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ছোট নৌকায় আসা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
পাওয়েল আরও বলেন, ছোট নৌকায় পারাপার পুরোপুরি বন্ধ করার কোনো তাৎক্ষণিক উপায় নেই। তবে সরকার এ সংখ্যা কমাতে কাজ করছে এবং জনগণ দ্রুত ফল দেখতে চায়। তথ্যসূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন