প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে সিফাত (২১) নামের এক যুবকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি ক্যানেলপাড় এলাকায় হুসাইনিয়া মাদ্রাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের তালিকায় রয়েছেন—মো. সিফাত (২১), মো. রাজু (২৬) এবং এ্যানি আক্তার (৩০)। প্রথমে সিফাতকে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুই আহত, রাজু ও এ্যানি আক্তার, নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সিফাতের মায়ের পিঠার দোকানের সামনে মাদক কারবারি শফিকুল ইসলামের সঙ্গে অন্য একটি গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে সিফাতসহ কয়েকজন আহত হন। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এর প্রায় ৩০ মিনিট পর মাদক কারবারি শফিকুল ইসলাম তার বড় বোন জান্নাতুল ফেরদৌস পারী, বোনজামাই সোহেলসহ ৫-৬ জনকে নিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসেন। তারা সিফাত, রাজু ও এ্যানিকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাদের ছুরিকাঘাত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীদের কয়েকজনকে স্থানীয়রা গণপিটুনি দেন বলে জানা গেছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়ালীউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়ালীউল্লাহ জানিয়েছেন, এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন