প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার সময় উপজেলার পুরাতন হাউলী গ্রামের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
পুলিশের সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের প্রক্রিয়ার অংশ হিসেবে রাসেলকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন