প্রিন্ট এর তারিখঃ ২৩শে অক্টোবর, ২০২৬ইং; ০৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ২২শে অক্টোবর, ২০২৬ইং; ০৯:০৯ পি.এম
হোসেনপুরে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নারায়ণঢহর গ্রামে ‘কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন’ এর উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইন চলাকালে হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ও ফিড কোম্পানির সৌজন্যে ঔষধ এবং পশুখাদ্য বিতরণ করা হয়। দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি ও ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে দুই শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির।
এছাড়া কিশোরগঞ্জ জেলার স্বনামধন্য ভেটেরিনারি প্র্যাকটিশনারগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীবৃন্দ, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি, পশুখাদ্য বিক্রেতা ও স্থানীয় খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার এবং বৈশ্বিক হুমকি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে খামারীসহ সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"