প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ প্রতিনিধি: মোহাম্মদ নূর
সারা দেশ যখন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ দেখতে ব্যস্ত, ঠিক তখনই সীমান্ত সীমা পার হয়ে আসা চোরাই পণ্যের একটি বিশাল চালান জব্দ করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকার অবৈধ ভারতীয় কাতান শাড়ির এই বৃহৎ চালানটি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে ৩ নং সুরমা ইউনিয়নের একটি চক্র ফুটবল ম্যাচের উত্তেজনাকে ঢাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করে। ম্যাচ চলাকালীন মানুষের তীব্র ব্যস্ততা ও মনোযোগের সুযোগ গ্রহণ করে অবৈধভাবে ভারতীয় পণ্য সংগ্রহ ও পাচারের উদ্দেশ্যে তারা সক্রিয় ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম)-এর নির্দেশনায় মাঠে নামেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দক্ষ টিম সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উক্ত এলাকার মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসত ঘরে তল্লাশি চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কাতান শাড়ির এই বিশাল চালানটি হাতেনাতে জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম) জানিয়েছেন, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যকলাপ বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন