প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আব্দুল বারি রশীদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নুরুন্নবী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সদস্যসচিব জিল্লুর রহমান।
মাহফিলে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম সুফি এবং সহ-সভাপতিত্ব করেন ফইজুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাফেজ আবু হাসান।
মাহফিলে বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা, ইসলামী জীবনবিধান এবং নৈতিক ও আদর্শিক জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা গভীর মনোযোগের সঙ্গে কুরআনের তাফসির ও ইসলামী আলোচনা শোনেন।
পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকেরা এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন