প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী, ১৩ নভেম্বর, ২০২৬ : জেলার দশমিনায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার রাত ১১টার দিকে আটক করা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া ছাত্রলীগের নেতাদের মধ্যে রয়েছেন—দশমিনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম শামীম এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১০ নভেম্বর রাতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনটির নেতাকর্মীরা টায়ার ও খড়কুটো জ্বালিয়ে সড়ক অবরোধ এবং মিছিল করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বাসসকে জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতির সৃষ্টি করেন। এ কারণে পৃথক অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, তাদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন