প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়ান গেমসে লজিস্টিক্যাল ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে দক্ষিণ কোরিয়া অ্যাথলেটদের ভোগান্তির তীব্র সমালোচনা করেছে। কোরিয়ান স্পোর্ট অ্যান্ড অলিম্পিক কমিটির প্রধান লি সাং-হিউন এই ঘাটতিগুলোর জন্য আয়োজকদের অতিরিক্ত ব্যয়-সংকোচন নীতিকে দায়ী করেছেন।
তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, পরিবহন এবং আবাসন সংকটের মতো গুরুতর সমস্যার কারণে দক্ষিণ কোরীয় অ্যাথলেটরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। লি সাং-হিউন ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আয়োজকদের দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল গেমসের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। লি সাং-হিউন স্পষ্ট করে বলেছেন, তারা এই অব্যবস্থাপনার জন্য শুধু মুখে দুঃখ প্রকাশ নয়, বরং টুর্নামেন্ট কর্তৃপক্ষের উচ্চ পর্যায় থেকে একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা চান।
তিনি নাগোয়ায় দলের আতিথেয়তাকেন্দ্র কোরিয়া হাউসে বলেন, ‘আমি আশা করি আয়োজক কমিটি এবং ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) এই বিষয়গুলোর প্রতি আরো বেশি মনোযোগ দেবে।’
তিনি শুধুমাত্র ক্ষমা চাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন যে, এই সমস্যাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা উচিত।
আয়োজকরা খরচ কমানোর জন্য একটি ঐতিহ্যবাহী গেমস ভিলেজ নির্মাণের পরিবর্তে ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের হোটেল, অস্থায়ী কাঠের কন্টেইনার এবং একটি ক্রুজ জাহাজে থাকার ব্যবস্থা করেছেন। যা এই বৈশ্বিক মার্যাদাপূর্ণ আসরকে কলুষিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন