প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এ দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন, কারাগারে ডিভিশন ও চিকিৎসা চেয়ে পৃথক তিনটি আবেদন করেন। তবে মূল নথি অনুপস্থিত থাকায় জামিন শুনানি হয়নি।
এ কারণে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশনাও দেন।
এর আগে ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। পরের দিন ৬ আগস্ট তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
ওই দিন তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ১০ আগস্ট শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালান। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন