প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজিচালকের গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই ঘটনা ঘটে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
পুলিশের সূত্রে জানা যায়, সিএনজিচালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফেরার সময় তিনজন তার অটোরিকশার গতিরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তার ভেতরে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন। আবু কাউছার তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে পরিচয়পত্র দেখতে চান। এর পর তারা তাকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং চড়-থাপ্পড় মারেন। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ মিনিট তার সিএনজি অটোরিকশাটি আটকে রাখেন।
পরে আবু কাউছার বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন যে, এর আগে তারা ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান চালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন