প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দ্বিতীয় দিনের সকালের সেশনে চোট পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে গেছেন লিটন দাস। তবে টাইগাররা ফিল্ডিংয়ে নামার সময় গ্লাভস হাতে তাকে আর দেখা যায়নি। বদলি উইকেটকিপার হিসেবে স্কোয়াডে থাকা জাকের আলী অনিক মাঠে নেমেছেন। তবে প্রশ্ন উঠছে, লিটনের চোট কি গুরুতর?
লিটন দাস বর্তমানে উইকেটের পেছনে বিশ্বসেরাদের মধ্যে একজন। ব্যাটিং ধ্বসের পর ফিল্ডিংয়ের সময় দলের উজ্জীবিত করতে লিটনের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই টেস্টের বাকি অংশে তার খেলা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। চোটের কারণে উইকেটকিপিং করছেন না লিটন। তার বদলে জাকের আলী উইকেটের পেছনে দাঁড়িয়ে আছেন।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পাওয়া আঘাতে লিটনের কনুই থেঁতলে গেছে। ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে। আগের দিন ৩ উইকেটে ২১৩ রান তোলার পর আজ এক সেশনে ৫৯ রান তুলতেই তারা হারিয়েছে বাকি ৭ উইকেট। সেঞ্চুরি হাঁকানো সাদমান ইসলাম (১০৫) ফিরে যাওয়ার পরই বাংলাদেশের ইনিংসে ধ্বস নামে। লিটন এক প্রান্তে টিকে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।
সাদমানের বিদায়ের পর ক্রিজে এসেছিলেন আগের দিন ৪২ রানে চোট নিয়ে মাঠ ছাড়ার পর তাওহীদ হৃদয়। কিন্তু আজ আর কোনো রান যোগ করার আগেই তিনি বিদায় নিয়েছেন। লিটন শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন।
জোমেল ওয়ারিক্যান একাই ৫ উইকেট শিকার করেছেন। ২টি করে উইকেট শিকার করেছেন শামর জোসেফ ও বিশপ। বাকি উইকেটটি যায় জেডন সিলসের দখলে।
লাঞ্চের পর ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। তারা এখনও ২২৭ রানে পিছিয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন