প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী কারারক্ষীর সঙ্গে অডিও ভাইরাল হওয়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বুধবার (৩ জুন) কারা অধিদফতরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমকে বদলি করা হয় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে।
এছাড়াও, চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিম কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এমন একটি আদেশও প্রজ্ঞাপনে দেয়া হয়।
প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমের সঙ্গে একই কারাগারের এক নারী কারারক্ষীর ফোনালাপ সম্প্রতি ভাইরাল হয়েছে। মোবাইল ফোনের ওই কথোপকথনে জেল সুপার তার নারী সহকর্মীকে বিভিন্ন কুরুচিপূর্ণ ইঙ্গিত দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন