প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ী, ১১ আগস্ট, ২০২৬ : জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ উল্লেখ করেছেন যে, জেলার চিকিৎসা কেন্দ্রগুলোতে সাপে কাটা রোগীর চিকিৎসা প্রদান করার জন্য যথেষ্ট সুযোগ বিদ্যমান। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে, ডা. এস এম মাসুদ সম্প্রতি রাজবাড়ীতে একজন সাপে কাটা রোগী নিয়ে বিভিন্ন জটিলতা ও প্রশ্ন দেখা দিলে সেই বিভ্রান্তি দূর করার জন্য তিনি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। এ সময় তিনি উল্লেখ করেন, সম্প্রতি রাজবাড়ী সদর হাসপাতালে ১ জন সাপে কাটা রোগীর মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সেই বিষয়টি নিয়ে বিভ্রান্তি নিরসনের জন্য আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। রাজবাড়ী সদর হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ আবদুল মান্নান জানিয়েছেন, সাপে কাটা যে রোগীটি তারা পেয়েছিলেন, সে অবস্থায় রোগীর প্রথম প্রয়োজন ছিল আই,সি,ইউ সাপোর্ট, যা তাদের হাসপাতালে নেই। তাই রোগীকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছিল। ফরিদপুর যাওয়ার পথে রোগী মারা যান। তিনি আরও বলেন, রোগী মুমূর্ষ অবস্থায় হাসপাতালে যেতে না পারলে ডাক্তারের আর কিছুই করার থাকে না। জেলা সিভিল সার্জন সাংবাদিকদের জানিয়েছেন, জনমনের বিভ্রান্তি দূর করার জন্য তারা এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কর্মকর্তার রিপোর্ট অনুযায়ী, তাদের সদর হাসপাতালে এখনও ৭০ টি সাপে কাটা রোগীর চিকিৎসার ভ্যাকসিন মজুদ রয়েছে। এরপরেও তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন