প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্য আফ্রিকার দেশ গ্যাবন আট মাস পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির উচ্চ যোগাযোগ কর্তৃপক্ষ (এইচএসি) এক টেলিভিশন বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনলাইন কনটেন্টের মাধ্যমে সংঘাত ও বিভাজন ছড়ানোর অভিযোগে ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করা হয়েছিল।
প্রায় ২৫ লাখ জনসংখ্যার এই দেশে তরুণদের জন্য সামাজিক মাধ্যমগুলো ব্যবসা ও বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিচিত। হঠাৎ করে এই নিষেধাজ্ঞা আসায় তা জনজীবনে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। তবে নিষেধাজ্ঞার সময় সাধারণ মানুষ বিকল্প হিসেবে ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ অব্যাহত রেখেছিল।
শিক্ষক ও সরকারি কর্মচারীদের কম বেতন এবং নিম্নমানের কর্মপরিবেশের বিরুদ্ধে চলমান ধর্মঘট নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই সময় বিরোধীরা সরকারের ক্ষমতার অপব্যবহার হিসেবে এই পদক্ষেপকে আখ্যায়িত করেছিল।
উল্লেখ্য, তেল ও কাঠে সমৃদ্ধ এই দেশটিতে পূর্ববর্তী সরকারগুলোও তথ্য নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল ব্ল্যাকআউট বা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ গ্রহণ করত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন