প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন।
‘ব্লু স্কাই’, যা বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল, সেটি পরিদর্শন করেন তিনি সোমবার (১৩ জুলাই)।
এই পরিদর্শনের সময় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সভাপতি সালেহা খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকও।
পরিদর্শনের সময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি স্কুলের শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম, বিভিন্ন থেরাপি সেবা এবং শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় বিমান বাহিনী প্রধান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও সার্বিক বিকাশে ‘ব্লু স্কাই’র আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি শিক্ষক, থেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন। এছাড়া ভবিষ্যতে শিশুদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান।
এই পরিদর্শন উপলক্ষে ‘ব্লু স্কাই’র শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান সদরের এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তারা, অভিভাবকগণ ও অন্যান্য পদবীর সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন