প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশন (দুদক) জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ এই নেতার বিরুদ্ধে ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
জাহাঙ্গীর কবির নানক, যিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার। দুদক অনুসন্ধানে নেমেছে এই অভিযোগের ভিত্তিতে।
দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, নানক শুধুমাত্র তার মেয়ের নামে ২৩৭ কোটি টাকার মানিলন্ডারিং করেছেন। তার স্ত্রী ও সন্তানের নামে মোট ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিং বা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও, তাদের বিরুদ্ধে প্রায় ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় আলাদা তিনটি মামলা দায়ের করেছে সংস্থাটি।
এদিকে, শেরপুর-১ আসনের সাবেক এমপি আতিউর রহমান আতিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
দুদক সচিব জানিয়েছেন, দুর্নীতির মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন