প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আদাবর এলাকা থেকে ‘কব্জিকাটা’ আনোয়ার গ্রুপের কার্যক্রম পুনর্গঠনের নেতৃত্বদানকারী শাহীনসহ তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে থানা লুটের ঘটনায় ব্যবহৃত ২৭ রাউন্ড তাজা গুলি, একটি ওয়ান শুটারগান, একটি সামুরাই, ৩ হাজার ৩৩৫ পিস ইয়াবা ও ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শাহীন ‘কব্জিকাটা’ আনোয়ার গ্রুপের কার্যক্রম পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছে র্যাব। তার সঙ্গে থাকা অপর দুই সহযোগীর নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন