প্রিন্ট এর তারিখঃ ১২ই নভেম্বর, ২০২৬ইং; ১২:১৪ এম || প্রকাশের তারিখঃ ১১ই নভেম্বর, ২০২৬ইং; ০৯:১২ পি.এম
বালিয়াকান্দিতে মাদকসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড
জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণ এবং মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে মোঃ মেহেদী হাসান (৩১) এবং বালিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকার মোঃ আবুল শেখের ছেলে মোঃ রুবেল আহম্মেদ (৩৪)।
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানের সময় মেহেদী হাসানকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, রুবেল আহম্মেদকে মাদক সেবনের অপরাধে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"