প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ট্রাম্প প্রশাসনের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক অনুমোদন আটকে রাখা এবং বেশ কিছু মার্কিন কূটনীতিকের ভিসা প্রত্যাখ্যানের কারণে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার (৪ আগস্ট) এই তথ্য জনায়।
নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, পরিস্থিতির সমাধান হয়ে গেলে রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা পুনরায় বহাল করা হবে।
রাজনৈতিক প্রক্রিয়াটিতে রাষ্ট্রদূত গ্রহণ সাধারণত একটি আনুষ্ঠানিকতা মাত্র। এ ক্ষেত্রে মার্কিন কর্মকর্তা বলেছেন, এখানে একজন জ্যেষ্ঠ কূটনীতিকের ভিসা বাতিল অথবা প্রত্যাহার করা হয়েছে। এর মানে এই নয় যে তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, বরং এর অর্থ হল, তিনি এখানে ভিসা ছাড়াই অবস্থান করছেন। তারা আরও জানিয়েছে, যদি আমাদের মনোনীত রাষ্ট্রদূতকে অনুমোদন দেওয়ার মাধ্যমে ভারসাম্য পুনরুদ্ধার করা হয়, তবে তার ভিসা পুনর্বহাল করা হবে।
এই ভিসা বাতিলের ঘটনা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সরকারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেড়ে চলা দূরত্বের সর্বশেষ উদাহরণ। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, লুলার সরকার রক্ষণশীলদের সেন্সর করছে বা বিচারপ্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে প্রভাব খাটাচ্ছে। এদিকে, লাতিন আমেরিকার রাজনীতিতে রক্ষণশীলদের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে ব্রাজিল তীব্র বিরোধিতা করে আসছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়ে ব্রাজিল সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত মাসে ব্রাজিল জানিয়েছে, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান করেছে। ব্রাজিলের মতে, তারা এই সফরের মাধ্যমে আগামী অক্টোবরের নির্বাচনের আগে দেশের নির্বাচনি ব্যবস্থা প্রশ্নবিদ্ধ ও দুর্বল করার চেষ্টা করেছিলেন।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন