প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি দীর্ঘদিন পর ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটি ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু প্রমুখ।
বক্তারা সংক্ষিপ্ত সমাবেশে উল্লেখ করেন, "যেখানে আওয়ামী লীগের ছাত্র লীগের ও যুবলীগের মিছিল হবে, সেই অঞ্চলের জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।"
এছাড়া, সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দন এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন