প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন উল্লেখ করেছেন যে, শ্রমিকদের ন্যায্য মজুরি কোনো সাধারণ দাবি নয়, বরং এটি নাগরিক অধিকারের একটি অপরিহার্য অংশ। সরকার দেশের সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ, শোভন কাজ এবং প্রাপ্য মজুরি নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) ১০ম দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।
মাহদী আমিন আরও বলেন, নিরাপদ পরিবেশ এবং শোভন কাজের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা আবশ্যক। শিল্প খাতে স্থিতিশীলতা, আস্থা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য মালিক ও শ্রমিকদের মধ্যে ঐক্যের প্রয়োজন রয়েছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিল্সের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞাঁ সভাপতিত্ব করেন। স্বাগত ও সূচনা বক্তব্য প্রদান করেন বিল্সের মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে শ্রমিক সংগঠন, সরকার, নিয়োগকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন