প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পুরান দিল্লির চান্দনি চক এলাকার গলি সিতারায় একটি নির্মাণাধীন তিনতলা ভবন ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৯টা ৫০ মিনিটের দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট উদ্ধারকাজে অংশগ্রহণ করে। সরু গলি এবং দুপাশে পার্ক করা যানবাহনের কারণে উদ্ধারকাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাঈম জানান, তারা ঘুমের মধ্যে একটি বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা বুঝতে পারেন যে, পাশের নির্মাণাধীন ভবনটি ধসে পড়েছে। স্থানীয়দের মতে, ভবনটিতে কেউ বসবাস করতেন না। সেখানে গত তিন-চার মাস ধরে নির্মাণকাজ চলছিল এবং দুর্ঘটনার সময় কয়েকজন শ্রমিক ভেতরে ছিলেন।
এর কয়েক দিন আগে, উত্তর-পূর্ব দিল্লির মিলান গার্ডেন এলাকায় নির্মাণকাজ চলাকালীন ভবনের দুটি ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু ঘটে। এছাড়া, গত ৭ অক্টোবর সিলামপুরের সীমাপুরী এলাকায় চারতলা ভবন ধসে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়।
সূত্র: এনডিটিভি
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন