প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে শাপলাপাতা মাছ ধরা নিয়ে একটি ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১২ আগস্ট) দুপুরে শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক করা জেলেদের মধ্যে রয়েছেন পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মো. বিল্লাল, মোজাফর হাওলাদার, দুলাল, বশির, আসাদ ও ইব্রাহিম। তাদের বৃহস্পতিবার বাগেরহাট আদালতে পাঠানো হবে।
বন বিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ও শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা যুক্ত হয়ে সুন্দরবনের নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে তারা সেখানে এগিয়ে যান।
পরে ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে ৯টি বড় আকারের নিষিদ্ধ শাপলাপাতা মাছ, দুই মণ বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি এবং মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। আটক জেলেরা আইন অমান্য করে খালে মাছ ধরছিলেন। তাছাড়া এসব জেলে শিকার-নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরে ফেলেছেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন