প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টলিপাড়ায় বিয়ের গুঞ্জন চলছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, যিনি ‘দুষ্টু কোকিল’ নামে পরিচিত, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে। এই খবরটি ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। তবে, মিমি এখনও বিয়ে বা প্রেম নিয়ে কোনো কিছু প্রকাশ্যে বলেননি।
তবে, অভিনেত্রী একেবারে নীরবও থাকেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে তাঁর পোস্টে বিশেষ একজনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। সেই ব্যক্তির পরিচয় তিনি বরাবরই গোপন রেখেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে, মিমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সেলফি প্রকাশ করেন। ছবিগুলোর মধ্যে মেকআপ ছাড়া এবং মেকআপ করা—দুই ধরনের ছবি ছিল।
ছবিগুলোর সঙ্গে মিমি লিখেছেন, ‘সেলফি কুমারী। বিনা মেকআপেরগুলো আমার পছন্দ, আর মেকআপওয়ালাগুলো ওনার।’
মিমির এই ‘ওনার’ শব্দটি নতুন কৌতূহল সৃষ্টি করেছে। মিমির ঘনিষ্ঠ বন্ধু অঙ্কুশ হাজরা বন্ধুর সঙ্গে মজা করার সুযোগ হাতছাড়া করেননি। তিনি মন্তব্যে প্রশ্ন করেছেন, ‘এই ওনার-টা কে?’
মিমির প্রশ্নের জবাবে তিনি অবশ্য বন্ধুকে ছাড় দেননি। মিমি লিখেছেন, ‘মাইন্ড ইয়োর ওন বিজনেস।’
মিমি ও অঙ্কুশের এই খুনসুটি নতুন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই একে অপরের পোস্টে মজার মন্তব্য করতে দেখা যায় তাঁদের।
তবে, এবার মিমির ‘ওনার’ শব্দটি আলাদা করে নজর কেড়েছে। কারণ, এরই মধ্যে অভিনেত্রীর বিয়ের খবর নিয়ে জোর আলোচনা চলছে।
শোনা যাচ্ছে, নভেম্বরেই বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন করতে পারেন মিমি। এরপর ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন হতে পারে। এই বিয়ের স্থান হতে পারে পাহাড়ি শহর কালিম্পং, অর্থাৎ ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজনেই চার হাত এক হওয়ার কথা রয়েছে। মিমির শিকড়ও জলপাইগুড়িতে।
এদিকে, বিভিন্ন সূত্রের দাবি, মিমির হবু বর চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত এবং তাঁর নাম সিদ্ধার্থ। তবে, তাঁর পরিচয় বা মিমির সঙ্গে সম্পর্কের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন