প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার পরিবহন শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে, যদিও আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীরা ঢাকায় ফিরছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাবতলী এলাকা পরিদর্শন করে পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
তবে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ রুটে যানবাহন চলাচল সীমিত দেখা গেছে।
বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে।
গোল্ডেন পরিবহনের কাউন্টার মাস্টার মো. বিল্লাল জানান, "আমাদের গাড়িগুলো শিডিউল মেনেই চলাচল করছে। দিন বাড়ার সঙ্গে যাত্রীও বাড়বে বলে মনে করি।" তিনি আরও বলেন, "ভোর সাড়ে ৬টা থেকে আমাদের গাড়ি চলাচল শুরু করেছে। রাস্তায় কোথাও এখনও কোনো ঝামেলায় পড়তে হয়নি। এখন পর্যন্ত ৯টা গাড়ি ঢাকা ছেড়ে গেছে।"
কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরা যাত্রী জুলহাস বলেন, "সব কিছু স্বাভাবিক। সরকারকে ধন্যবাদ জানাই মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ২৪-এর পর আমরা দেশে কোনো নাশকতা দেখতে চাইনা। এ ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে।"
রংপুরের যাত্রী রেদোয়ান জানান, "ভেবেছিলাম জ্যাম কম থাকবে আজ। এসে দেখি যাত্রী ও জ্যাম দুটোই বেশি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন