প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় আর্চার শীতল দেবী এশিয়ান প্যারা গেমসে একটি বিশ্বরেকর্ড গড়েছেন। নারীদের কম্পাউন্ড আর্চারির যোগ্যতা অর্জন পর্বে ৭২০-এর মধ্যে ৭০৪ পয়েন্ট স্কোর করে তিনি এই রেকর্ড স্পর্শ করেন।
শীতল দেবীর সঙ্গে পায়েল নাগেরও অসাধারণ পারফরম্যান্স লক্ষ্যণীয়। উভয়ে মিলে ১,৩৭৯ পয়েন্ট সংগ্রহ করে দলগত বিভাগে ভারত শীর্ষস্থান দখল করেছে। চিন ১,৩৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যোগ্যতা অর্জন পর্বে প্রথম স্থান পাওয়ার ফলে ভারত সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে।
পঞ্চম বাছাই থাইল্যান্ড এবং চতুর্থ বাছাই কাজাখস্তানের মধ্যে কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে ভারতীয় জুটি। ঐ ম্যাচে বিজয়ী হলে পদকের লড়াইয়ে তারা পৌঁছে যাবে।
শীতলের বিশ্বরেকর্ড স্পর্শ এবং পায়েলের দুর্দান্ত অভিষেক, দুইয়ের সম্মিলিত সাফল্যে নাগোয়ায় আর্চারি প্রতিযোগিতার শুরুতেই ভারত তাদের শক্তির পরিচয় তুলে ধরেছে।
জম্মু ও কাশ্মীরের শীতল ৭২টি শটের মধ্যে ৫৭টিতে নিখুঁত ১০ পয়েন্ট অর্জন করেন। এর মধ্যে ৩২টি ‘এক্স’ ছিল। তার পূর্ববর্তী এশীয় রেকর্ড ছিল ৬৯৮ পয়েন্ট। এক ধাক্কায় ছয় পয়েন্ট বাড়িয়ে তিনি সেই নজির ভেঙে দিয়েছেন।
২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সে তুরস্কের ওজনুর গির্দি ৭০৪ পয়েন্ট স্কোর করে যে বিশ্বরেকর্ড গড়েছিলেন, এদিন সেই রেকর্ডই স্পর্শ করেন শীতল।
প্যারিস প্যারালিম্পিক্সের ব্রোঞ্জজয়ী শীতল ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে ৬৮০ পয়েন্ট স্কোর করে এশিয়ান প্যারা গেমসের রেকর্ড গড়েছিলেন। সেবার তিনি ব্যক্তিগত ও মিক্সড টিম বিভাগে সোনা এবং ডাবলসে রুপো জিতেছিলেন। চলতি বছরের মার্চে নিজের এশীয় রেকর্ড বাড়িয়ে ৬৯৮ পয়েন্টে নিয়ে গিয়েছিলেন শীতল। নাগোয়ায় আরও এক ধাপ এগিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন