প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুবিধা বৃদ্ধি করার উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল মন্তব্য করেন, মেডিকেল সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মেডিকেল সংস্কার নিয়ে একটি ইশতেহার ছিল। এই উপলক্ষে আজকের দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে হস্তান্তর করেছি। তিনি আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে মেডিকেল সংস্কারের একটি ধাপ অতিক্রান্ত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মেডিকেলে লজিস্টিক সাপোর্ট এবং বিশেষায়িত ডাক্তারদের বিষয়ে প্রশাসন এবং মেডিকেলের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি আশাবাদী যে, মেডিকেলটি খুব শিগগিরই পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নেবে। তিনি উল্লেখ করেন, ইশতেহারে ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের কথা বলা হয়েছিল এবং আশা করেন যে, প্রশাসনের সহযোগিতায় এটি বাস্তবায়িত হবে।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি প্রদান করেছি। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারের সমস্যা অন্যতম বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আজকের অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য এই উপহারটি প্রদান করেছি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝাতে চাচ্ছি যে, এই ধরনের কাজগুলো তাদের পক্ষ থেকে করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কষ্টগুলো লক্ষ্য করবে। প্রতিষ্ঠার এত বছর পরেও একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠা করতে না পারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বড় ব্যর্থতা।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল হাসপাতাল কাছে হওয়ায় আমাদের যাতায়াতের সমস্যা থাকে। অনেক সময় দেখা যায়, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাওয়ার পর সংকট দেখা দেয়। নতুন অ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় প্রশাসন যদি একটি ড্রাইভার নিয়োগ দেয়, তাহলে আমাদের সংকট দূর হবে। তিনি জানান, এটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপহার।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন