প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে দৈনিক সমকাল-এর সাবেক বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সমকাল-এর বরিশাল ব্যুরো অফিস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চ্যাটার্জি। তবে ব্যুরো অফিসের একটি চাবি তাঁর কাছে ছিল। এ কারণে তিনি মাঝে মধ্যে দিনে ও রাতে ওই কার্যালয়ে গিয়ে সময় কাটাতেন।
সমকাল-এর বর্তমান বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, শুক্রবার দুপুরে একটি দাওয়াতে অংশ নেন পুলক চ্যাটার্জি। পরে সন্ধ্যায় তিনি অফিসে আসেন। ওই সময় সুমন চৌধুরী অফিসে গিয়ে দেখেন, ভেতর থেকে দরজা তালাবদ্ধ। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তিনি পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন