প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালী হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
শনিবার (৭ নভেম্বর) সকালে তিনি তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া গ্রামে গিয়ে নিহত জেলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে এই আশ্বাস দেন।
এ সময় তিনি নিহত জেলে মিরাজ উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তাদের নগদ অর্থ সহায়তা এবং পরিবারের সদস্যদের জন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মাহবুবের রহমান শামীমের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত ২৬ অক্টোবর, চট্টগ্রাম থেকে ফেরার পথে একটি মাছ ধরার ট্রলার কর্ণফুলি নদীতে ডুবে যায়, যখন এটি একটি কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে, চট্টগ্রামের কর্ণফুলি নদীর আকমল আলী ঘাটের নিকট থেকে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই জেলে হলেন- নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তপার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন