প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হিলি স্থলবন্দরের ৫০ কোটি টাকার ফোরলেন সড়কের কাজ, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি বেড়ে গেছে দ্বিগুণ।
তবে এত ভোগান্তি এবং কষ্টের মাঝেও আসছে আশার বাণী, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এ বিষয়ে কথা বলেছেন।
তিনি বলেন, ‘হিলি স্থলবন্দরের সড়কটি কারণে দীর্ঘদিনের ভোগান্তি হলেও খুব দ্রুত কাজ শুরু হবে। ইতিমধ্যে ভূমি অধিকরণ এবং ফোরলেন কাজের জন্য টাকা চলে আসছে দিনাজপুর ডিসি অফিসে। আশা করছি খুব দ্রুত ভূমি অধিকরণের মাধ্যমে সড়কে ফোর লেনের কাজ শুরু হবে।’
সরেজমিনে হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায়, চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা কার্পেটিং উঠে গেছে বহু আগে। বর্তমানে সড়কটি খানাখন্দে ভর্তি হয়ে আছে, যার ফলে ভোগান্তির যেন শেষ নাই।
এ দিকে, স্থানীয়রা আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
হিলির রিকশাচালক আব্দুল মতিন বলেন, ‘আমার জন্মের পর থেকেই শুনছি রাস্তা হবে হচ্ছে, কখন হবে জানি না। বিগত সরকার ১৭ বছর দায়িত্বে ছিল। মাত্র এক থেকে দেড় কিলোমিটার রাস্তার কাজও তারা শেষ করতে পারেনি। অল্প কিছু কাজ করে ঠিকাদার পালিয়েছে। তাদেরও বলেছিল জমি অধিগ্রহণ হলেই কাজ শুরু হবে, আবারও সে জমি অধিগ্রহণের কথা শুনছি আল্লাহই ভালো জানেন আমি বেঁচে থাকা অবস্থায় এ রাস্তার কাজ হবে কিনা জানি না।’
ট্রাকচালক সেকেন্দার আলীসহ অন্যান্য স্থানীয়রা বলেন, ‘যখন সারা দেশে উন্নয়ন হচ্ছে, তখন যেন হিলির উন্নয়ন থমকে আছে। অথচ হিলি স্থলবন্দর থাকা সত্ত্বেও কোনো উন্নয়ন হয়নি। সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায় এখান থেকে। আবারো শুনছি জমি অধিগ্রহণ হবে রাস্তার কাজ শুরু হবে। আশা নয়, বাস্তবে কাজ দেখতে চাই।’
হিলি জিরো পয়েন্ট টেম্পু স্ট্যান্ড থেকে স্থলবন্দরের চারমাথা হয়ে মহিলা কলেজ পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। আর ভূমি অধিগ্রহণে ব্যয় রাজস্ব সংগৃহীত হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা। দীর্ঘদিন ধরে কাজ আটকে থাকায় কয়েক লাখ মানুষ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধান এবং কাজ শেষ হলে হিলি স্থলবন্দরের বাণিজ্য আরও গতিশীল হবে বলে স্থানীয়দের আশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন