প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনায় সাত বছর ধরে শিশুদের পাঠদান, চিঠিতে প্রশংসা ও সহযোগিতার আশ্বাস তারেক রহমানের
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরি করেছেন। কাজ করেছেন জনতা ব্যাংকেও। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও প্রচলিত পেশাগত পথ ছেড়ে বেছে নিয়েছেন শিশুদের শিক্ষকতা। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাওয়া নায়লা সারাফের এমন উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নায়লা সারাফ। তাঁর ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে একটি চিঠি দেন প্রধানমন্ত্রী। এতে নায়লা সারাফকে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
নায়লা সারাফ গত সাত বছর ধরে নেত্রকোনা সদর উপজেলার পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিশুদের পাঠদান সহজ ও আকর্ষণীয় করতে নিজ উদ্যোগে বিভিন্ন শিক্ষাসামগ্রী ও ডিজিটাল কনটেন্ট তৈরি করেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের শেখার সুযোগ বাড়ানো এবং শ্রেণিকক্ষে পাঠদানকে আরও কার্যকর করাই তাঁর উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রধানমন্ত্রীর চিঠিতে বলা হয়, নায়লা সারাফের মতো মানুষের ব্যতিক্রমী উদ্যোগ অন্যদেরও দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। ব্যক্তিগত উদ্যোগে মানুষের কল্যাণে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরে তাঁর কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও শিশুদের শিক্ষাদানকে বেছে নেওয়া নায়লা সারাফের এই পথচলা শিক্ষা ও সমাজের কল্যাণে নিবেদিত মানুষের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন