প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা একজন ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে মোবাইল ফোন মারফত শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় একটি ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
প্রাথমিকভাবে জানা যায়, ছিনতাইকারীরা ওই ব্যক্তিকে মারধর করে অথবা অজ্ঞান করে তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে তাকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. ইয়াছিন (৩০)। তিনি শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার বাসিন্দা এবং তাঁর পিতা মো. আলিফ।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন